Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৪ , ৩:২৮ অপরাহ্ণ

হোমনায় সেনাবাহিনী কর্তৃক ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ হাজার স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) হোমনা মডেল সরকারি বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর সার্বিক তত্ত্বাবধানে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান, সার্জিক্যাল বিশেষজ্ঞ লে. কর্নেল অসীম কুমার দত্ত, চর্ম বিশেষজ্ঞ লে. কর্নেল এনামুল হক ,চক্ষু বিশেষজ্ঞ মেজর শ্যামল কুমার, মেডিসিন বিশেষজ্ঞ মেজর তাসনুভা তাহসিন, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, আজমিরা জান্নাত, মেজর নাবিলা, ক্যাপ্টেন সিহাব আল সাদ, ডা. আতিয়া রহমান, ডা. ফয়জুল ইসলাম ও ডা. সাইফুল ইসলামসহ সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

প্রিন্ট করুন