Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৪ , ১২:১০ অপরাহ্ণ

কুয়াকাটায় দু’টি খাবার হোটেল মালিককে ৩ লাখ টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরী, হোটেলের বর্জ সমুদ্রে ফেলার অপরাধে দুটি খাবার হোটেল বৈশাখী রেস্তোরা ও গাজী রেস্তোরাঁর মালিককে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানাযায়, কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া খাবার হোটেল দু’টি হোটেলের বর্জ এবং ময়লা পানি পাইপ দিয়ে সমুদ্রে ফেলে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কৌশিক আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে থাবার তৈরী, সরবরাহ এবং হোটেলের বর্জ ও ময়লা পানি সমুদ্রে ফেলে পরিবেশ দুষণ করছিলো। প্রাথমিকভাবে সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে ।

প্রিন্ট করুন