Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৪ , ১০:৪২ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে বানভাসি ৪০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

(উলিপুর)কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বন্যা কবলিতের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।আজ ৫ জুলাই শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ২০০ প্যাকেট ও যাত্রাপুরের ঝুমকার চরে ২০০ প্যাকেট মোট ৪০০ প্যাকেট বিতরন সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন।

★কুড়িগ্রামে বন্যা কবলিতের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন।

★উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ২০০ প্যাকেট ও যাত্রাপুরের ঝুমকার চরে ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ।

★বিভাগীয় কমিশনার বলেন সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে।

উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাজাদুর রহমান তালুকদার সাজু উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মো: গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান, সকল ইউনিয়নে আরো ছিলেন সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যান ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

প্রিন্ট করুন