Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২, ২০২৪ , ৭:৪৪ অপরাহ্ণ

মোরেলগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ।

বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড শাহ-ই আলম বাচ্চু,জেলা পরিষদ সাবেক সদস্য আফরোজা আক্তার লীনা,নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার ,মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,সহকারী কমিশনার ভুমি মো. বদরুদ্দোজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন,মৎস কর্মকর্তা বিনয় কুমার ও ইউনিয়নের চেয়ারম্যানগন।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেস ক্লাব উপজেলা প্রেসক্লাব, শিক্ষক মন্ডলী, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এ ছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন