গাইবান্ধা প্রতিনিধি : ফুলছড়িতে বজ্রপাতে ফরহাদ সরদার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের নবাবগঞ্জ বাজারে সংলগ্ন এলাকায় এই বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ সরদার ওই গ্রামের জিন্না সরদারের ছেলে এবং ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ওই যুবক বাড়ির আঙ্গিনায় খোয়ারে হাঁস উঠাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় ছেলেটি।