Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৪ , ৪:০৫ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্টায় কাঠের আঘাতে বৃদ্ধ পিতার মৃ-ত্যু ছেলে আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্রা উপজেলায় ছেলের কাঠের চেলার আঘাতে বৃদ্ধ বাবা ফৌজদার মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুন) উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামেএই ঘটনা ঘটে।

নিহত ফৌজদার মিয়া ওই গ্রামের বাসিন্দা। সায়েম মিয়াকে মানসিক রোগী বলে দাবি করেছে পরিবারের লোকজন।

নিহত ফৌজদার মিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সায়েম মানসিক রোগী বলে তাদের দাবি। হঠাৎ করে দুপুরে তিনি তাঁর ছোট ভাই রাজনকে খুঁজতে থাকেন এবং বাবাকে খুঁজে বের করে দিতে বলেন। একপর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই কাঠের চেলা দিয়ে তিনি তাঁর বাবার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে আসে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,পরিবারের সদস্যদের দাবি-সায়েম মানসিক রোগী। ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত সায়েমকে আটক করা হয়। নিহত বাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট করুন