Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৬, ২০২৪ , ৯:০৩ পূর্বাহ্ণ

মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন ৪৪তম বিসিএসের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৫ জুন) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস ২০২১-এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য কমিশন সচিবালয়ের ২৯ এপ্রিলের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী তারিখ ও সময়ে আগামী ৯ জুলাই থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

গত ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

প্রিন্ট করুন