পটুয়াখালী প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে স্থানীয় কাঁঠালতলী বাজারে এই মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী বাজারের ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীও অংশ নেন। তাঁরা অভিযোগ করেন গত বুধবার এলাকার কিছু দুষ্কৃতকারী বাজারের খাস জমি দখলের পায়তারা করে বাজারের দোকান পাট ভাংচুর করে।
এই সময় তারা ব্যক্তিগত সম্পত্তির উপর গড়ে উঠা দশটির মতো দোকানে ভাংচুর করে তা দখলেরও চেষ্টা করে। এর মধ্যে দুইজন সংখ্যালঘুর দোকানও ভাংচুর করা হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক তৈরি হয়।
তারা এর সুষ্ঠু বিচার দাবি করে শতবর্ষি এই বাজারকে রক্ষার দাবি জানান এই মানববন্ধনে।