Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৪ , ৪:৩৯ অপরাহ্ণ

সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেলেন জিয়াউর রহমান

লেখকঃ আজকালের কণ্ঠ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পবিস এর অফিস পরিচালনায় অত্যন্ত নিষ্ঠাবান বিচক্ষণ পারদর্শিতা এবং সর্বদা কর্মী ও গ্রাহক বান্ধব প্রতিনিয়ত প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে গমন করে গ্রাহকের সুবিধা অসুবিধার কথা শুনে তা সমাধান করে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক পর্যায়ে সেবা প্রদান করায় সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান। গত ২৪/০৬/২০২৪ তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মানবসম্পদ পরিদপ্তর থেকে পদোন্নতি প্রাপ্ত হয়েছে তিনি। মানব সম্পদ পরিদপ্তরের সহ-পরিচালক মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত তালিকায় সারাদেশের ০২টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজারদের নাম প্রকাশ করা হয়েছে।সেই তালিকায় সাতক্ষীরা পবিস এর জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান এর নাম অন্তর্ভুক্ত হয়েছেন।

তিনি যোগদানের পর থেকেই অত্যন্ত সততা নিষ্ঠার ও গুরুত্বের সাথে দাায়িত্ব পালন করছেন। ২০২২-২৩ অর্থবছরে দ্রুততম সময়ের মধ্যে সমিতির নিজস্ব অর্থায়নে ৩৩ কেভি সোর্স লাইন নির্মান করে কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার লো-ভোল্টেজ সমস্যার সমাধান, ৩৩ কেভি লাইন লস হ্রাস,এপিএ/ পিটিএ অর্জন নিশ্চিত করা সহ সিস্টেম লস লক্ষ মাত্রা অর্জিত হয়েছে। তিনি নিয়মতান্ত্রিকভাবে প্রায় সারাবছর রাইট- অব – ওয়ে কাজ চলমান রেখে অভিযোগ কমিয়ে গ্রাহক সেবার মান বৃদ্ধি, নতুন সংযোগ প্রদান, সংযোগ লাইনের রক্ষণাবেক্ষণও দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ লাইন ঝুঁকি মুক্ত করা সহ গত ফেব্রুয়ারি ২০২২ থেকে মে ২০২৪ মাস পর্যন্ত বাপবিবো/ বিভিন্ন পবিস হতে ট্রান্সফরমার এবং অন্যান্য মালামাল সংগ্রহ ও আন্ডার লোড/ওভারলোড ট্রান্সফরমার পরিবর্তনসহ ৪০৬৩ টি শিল্প এবং ৬২২ টি সেচ সংযোগ প্রদান করে চাহিদা প্রায় শুন্যের কোটায় নামিয়ে এনেছেন। জিয়াউর রহমান পবিস এর অর্থায়নে প্রায় ৭০০ কিঃমিঃ নতুন লাইন নির্মাণ করে মৎস চাষে সহযোগিতা প্রদানের মাধ্যমে সাতক্ষীরা জেলায় মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে বিচ্ছিন্ন লাইন তাত্ক্ষণিক ভাবে মেরামত করে সংযোগ দেওয়ায় ব্যপক প্রশংসিত হন সাতক্ষীরা পবিস। তিনি নিরাপদ, নিবরছিন্ন ও মান সম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হওয়ায় ব্যাপকভাবে সমাদৃত।

এছাড়া স্থানীয় সাংসদ, প্রশাসন,অন্যান্য জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছেন। তার এই উত্তম কাজের মৃল্যায়ন ফলাফল স্বরূপ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় জেনারেল ম্যানেজার পদ থেকে সম্প্রতি সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন। ঝড়-বৃষ্টি বা অন্য যেকোন কারণে বিদ্যুৎ বন্ধ হলে দ্রুততম সময়ে তা চালুর ব্যবস্থাসহ নানা কর্মকান্ডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নজর কাড়েন। এছাড়া সংযোগ সংক্রান্ত যেকোন দাপ্তরিক কাজ তিনি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সম্ভব সব ধরণের প্রচেষ্টা পরিচালনা করে আসছেন। তার সৃজনশীলতা, কর্মদক্ষতা ও ইতিবাচক চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে সাতক্ষীরা জেলার বিদ্যুৎ সংযোগসহ সরবরাহ কার্যক্রমে।

সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পাওযায় তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা ও কর্মচারিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিটি কাজই সততা ও নিষ্ঠার সাথে করতে পারলে তার প্রতিফল একদিন আসবেই। সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়ে দায়িত্ব কর্তব্য পালনে আমাকে আরও অনুপ্রাণিত করবে। দেশ ও জাতির কল্যাণে সততার সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ।

প্রিন্ট করুন