শরীয়তপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে | Daily AjKaler Kontho

শরীয়তপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
শরীয়তপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি : গতকাল সোমবার (২৪ জুন) সকাল সারে ১০ টায় শরীয়তপুর জেলার বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দীন গিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, পৌর মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দীন, জেলা ক্রীড়া সংসবথার সাধারণ সম্পাদক আবদুস সালাম। সাইফুর রহমান রাজ্জাক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আব্দুর রব কোতোয়াল, ডাঃ আলী আকবর বাঙ্গাল আবুরাজ।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, আমাদের যুব সমাজও ছাত্র সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। আমাদের জাতির পিতার পুরো পরিবারই ছিলো ক্রীড়াসংগঠক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর আন্তরিক প্রচেষ্টায় সারা বছর ব্যাপি বিভিন্ন পর্যায়ে নানান ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তারই অংশ।

শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করেন। এই টুর্নামেন্টে জেলার ১০টি কলেজের ১০টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় সরকারি জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক কলেজ, শরীয়তপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর মুখোমুখি হয়।