পটুয়াখালী প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে গত ১১ জুন ২০২৪ তারিখে পটুয়াখালী থানার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী সাকিনস্থ বাদীর চাচা গোপাল শিকারীর বাড়িতে আসামীরা বে-আইনী ভাবে ঘরে প্রবেশ করিয়া বাদীর নানাকে কিল ঘুষি মারতে থাকে তখন বাদিরা আসিয়া নানাকে আসামীদের হাত থেকে মুক্ত করলেও আসামিরা বাদীর মা নিলীমা রানী (৪৫) নামের একজন বৃদ্ধা নারীকে বুকে, পিঠে কিল ঘুষি ও লাথি মেরে মার্মান্তিক ভাবে আহত হয়ে মাটিতে লুটাইয়া পড়লে বাদীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে আসামীরা নিলীমা রানীকে ফেলে রেখে পালিয়ে যায় ।
পরবর্তীতে বাদী আশে পাশের লোকজন এর সহযোগিতায় আহত নিলীমা রানীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। বিষয়টি র্যাবের নজরে আসলে র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ২৪/০৬/২০২৪ইং তারিখ আনুমানিক ১২:১৫ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর থানার হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং এবং প্রধান পলাতক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।