Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৪ , ৩:০৬ অপরাহ্ণ

দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আল-মামুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (২৪ জুন) সকালে পুলিশের ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইজিপি।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এরপর দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশ যা করে আইন মেনেই করে। তবে পুলিশ চাইলে যে কাউকে যেকোনো সময় স্টপ করতে পারে না। এজন্য আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়।’ দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

এসময় ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান আইজিপি। মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশসেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন আইজিপি। এর আগে র‍্যালিতে অংশ নেন রেঞ্জ পুলিশের সদস্যরা।

প্রিন্ট করুন