Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৪ , ১:১৭ অপরাহ্ণ

মির্জা ফখরুলের কান্নার পেছনে অনেক কারণ আছে: ড. হাছান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যারা আওয়ামী লীগ থেকে চলে গেছে তারা রাজনীতি থেকে হারিয়ে গেছে, নয়তো পরিত্যক্ত হয়েছে।আর কখনো ক্ষমতায় যাবে না- এসব বলে ২১ বছর অনেক টিপ্পনির শিকার হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে, বিএনপিসহ অন্য দলে সেই চর্চা নেই।

একটি দল ৮/৯ বছর কোনো আন্দোলন করতে পারে না।মার্শাল লয়ের মতো বিএনপিতে রদবদল হচ্ছে লন্ডন থেকে।যে দলে গণতন্ত্রের চর্চা নেই, সেই দল গণতন্ত্রের কথা বলে।

বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু মহাসচিব কখনো কাঁদেনি। পত্রিকায় দেখলাম- এবার যখন বিএনপি মহাসচিব খুঁজছে, তখন মহাসচিবের খালেদা জিয়ার জন্য কান্না কি পদ হারানোর ভয়ে কি না, তা খুঁজে দেখা দরকার।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছ থেকে অনেকের শেখার আছে।বৈশ্বিকভাবে সংকটময় পরিস্থিতিতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রবৃদ্ধি বাড়ছে।

বিএনপি এখন অভ্যন্তরীণ সংকটে ভুগছে, মির্জা ফখরুলের কান্নার পেছনে অনেক কারণ আছে।একটি বিশেষ মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, এর সাথে দুএকটি পত্রিকার যোগসাজেস আছে।দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স।দুর্নীতির নিউজ প্রকাশ করতে গিয়ে কোন নিরীহ ব্যক্তি বা প্রতিষ্ঠান যেনো হয়রানির শিকার না হয়।

প্রিন্ট করুন