Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৩, ২০২৪ , ৪:১৬ অপরাহ্ণ

বাউফলে বিরোধের জেরে গাছ কাটার অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে শাকিল হোসেন নামে এক যুবকের বাগানে রোপণ করা উঠতি বয়সী ২০-২৫ টিরও অধিক বনজ ও ফলজ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার উপজেলার কেশবপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

সরোজমিনে গিয়ে গাছ কাটাঁর একাধিক চিহ্ন প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে শাকিল হোসেন সাংবাদিক দের জানান দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই বাড়ির মৃত আকরাম মৃধার ছেলে মোঃ সালাম মৃধার (৫৮) সাথে বিরোধ চলে আসছিলো।তারই জেরে সালাম মৃধা তার দুই ছেলেসহ ৩-৪ জনকে সাথে নিয়ে আমার বাগানের রাস্তার পাশ থেকে প্রায় অর্ধ লাখ টাকার গাছ কেঁটে ফেলে।তাতে আমি বাধাঁ দিলে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি কামঁড়িয়ে গুরুতর যখম করে। আমাকে এই জমি ভোগদখল করতে দিবে না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং প্রয়োজনে আমাকে মেরে ফেলবে বলে হুমকি ধামকি ও মামলার ভয় ভীতি দেখায়। প্রত্যক্ষদর্শীরা জানান অভিযুক্তরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও জড়িত এবং খুব চালাক ধুরন্ধর প্রকৃতির লোক।শাকিলের সাথে এলাকার অন্যকারো সাথে বিরোধ নাই।তিনি খুব শান্ত ও ভদ্র।

এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ একাধিক বার শালিসির মিমাংসার চেষ্টা করলেও তিনি তাতে অস্বীকৃতি জানান।

শাকিল হোসেন আরো বলেন যে জমিতে আমার বাগান সে জমি আমার ক্রয়কৃত সম্পত্তি। আমার এলাকার জনৈক জামসেদ মাতুব্বরের নিকট থেকে ১ বছর আগে ১০ শতাংশ জমি পাছপালাসহ ক্রয় করে ভোগ দখল করে আসছি। যার তফসিল: মৌজা ভরিপাশা, জে এল নং ৬৩,এস এ খতিয়ান নং৯২৩,দাগ নং ২১৬৯।আমার এবং গাছের সাথে এমন নিষ্ঠুরতার জন্য আমি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর অনুরোধ করছি এবং সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে অভিযুক্তদের ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মোহাম্মদ শাকিল হোসেন বাউফল থানায় একটি অভিযোগ ডায়াল করেন

প্রিন্ট করুন