হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মেলন এবং ঝমকালো সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ভয়েজ অব কুমিল্লার প্রতিষ্ঠাতা এবং উক্ত অনুষ্ঠানের সদস্য সচিব আমেরিকা প্রবাসী মোঃ আব্দুর রাজ্জাকের সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় শনিবার (২২ জুন) দুপুর ২ টায় রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মাঠে এ ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ।
এসময় অত্র কলেজের অবসরপ্রাপ্ত ১০ জন শিক্ষক ও কর্মচারীদের কে অত্যন্ত ঝাকঝমকপূর্ণ ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গ্রীনভয়েস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় অত্র কলেজের অধ্যক্ষ লোকমান হোসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠান, হোমনা থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার মমিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ও এলাকার বিশেষ ব্যাক্তিবর্গ এবং কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিকের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। এসময় দর্শকরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে তুলে পুরো কলেজ প্রাঙ্গন।