আজ (২২ জুন) শনিবার ভোর ৫ ঘটিকায় আলীকদম উপজেলা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় পর্যটন কেন্দ্র মারাইংতং হতে রাতে এ পর্যটক অসুস্থ হলে তাকে লামা সরকারি হাসপাতালে নেওয়া হয়। লামা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ লামা থানা নিয়ে যায়। এখন লাশ লামা থানায় আছে।
সে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গান্ধীনা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে বলে জানা যায়। ইফতেখার আহম্মেদ আবিদের কয়েকজন বন্ধু জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অনেক রাত হওয়ায় রাতে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। শনিবার ভোর ৫ টার দিকে ঘুমের মধ্যে আবিদ খিঁচুনী দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আমরা তাৎক্ষনিক তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম পর্যটক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শ্বাসকষ্ট ছিলো বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি দুর্গম পাহাড়-ঝর্ণায় রোদের মধ্যে সারাদিন বেড়ানোর কারণে শরীর দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে আবিদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা আসছেন। পরিবারের লোকজন পৌঁছালে তার লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।