Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৪ , ৪:৫৩ অপরাহ্ণ

পাহাড় ধসে মুয়াজ্জিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃ-ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশা ঘোনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি। পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার।

গেলো বুধবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ২ জন স্থানীয় এবং ৮ জন রোহিঙ্গা।

প্রিন্ট করুন