Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৪ , ৩:১৩ অপরাহ্ণ

দর্শকের ভালোবাসার কারণেই বয়স বাড়ছে না: মোনালিসা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। সম্প্রতি ‘ঈদ কার্ণিভাল’ অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। কথা বলেছেন ঈদ, কাজসহ নানা বিষয় নিয়ে।

অনুষ্ঠানে মোনালিসা বলেন, সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোন চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না।

তিনি আরও বলেন, দর্শকরা চায় না আমার বয়স হয়ে যাক, বুড়া হয়ে যাই, তারা এতো ভালোবাসে আমাকে; মনে হয় এ কারণেই আমার বয়স বাড়ছে না।

বিয়ে প্রসঙ্গে এই মডেল-অভিনেত্রী বলেন, এই পুরো দায়িত্বটা আমি আমার দর্শকদের ওপর ছেড়ে দিতে চাই। তারাই সব কিছু নির্ধারণ করুক, এটাই ভালো হবে।

প্রিন্ট করুন