Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৪ , ১১:২৯ পূর্বাহ্ণ

ভারত যাচ্ছেন শেখ হাসিনা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ নয়াদিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎ করবেন। সফরকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রিন্ট করুন