Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২০, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর সমাধিতে অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের শ্রদ্ধা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং

লেখকঃ আজকালের কণ্ঠ

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারম্যান কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তিনি গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ফজলুল করিম সেলিমের উদ্যোগে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৫ শতাধিক রুগিকে ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন।

তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ড. মো. বায়েজিদ হোসাইন (নেফ্রোলজি), ডা. মো. নজরুল ইসলাম, ডা. দেবব্রত ঘোষ, ডা. আব্দুর রহমান, ডা. নাসিদ হোসেন ভুঁইয়া, ডা. ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

প্রিন্ট করুন