Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২০, ২০২৪ , ১০:৪৩ পূর্বাহ্ণ

ছাত্রলীগ বন্যার্তদের পাশে থাকবে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগ এবং কুড়িগ্রামের নদ-নদী, ঝিরি-ঝর্ণা ও জলাশয়ে পানি বৃদ্ধির কারণে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও তৎসংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

গত বুধবার (১৯ জুন) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বন্যার্তদের পাশে থাকতে ছাত্রলীগের কর্মসূচির মধ্যে রয়েছে-

১. বন্যা সম্পর্কে সচেতন তৈরি,

২. শুকনো প্রস্তুতকৃত খাবার সরবরাহ,

৩. বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ,

৪. পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন তৈরি করা ও স্যালাইন বিতরণ,

৫. উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করা,

৬. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ,

৭. স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা ও বিনামূল্য ওষুধ বিতরণ।

প্রিন্ট করুন