Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৫, ২০২৪ , ৩:২৩ অপরাহ্ণ

‘গ্লোবাল সোর্সিং এক্সপো’-তে যমুনা গ্রুপ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৪’এ অংশ নিয়েছে বাংলাদেশের যমুনা গ্রুপের আওতাধীন একাধিক প্রতিষ্ঠান। বিশ্বের অন্তত ২০টি দেশ ও অঞ্চলের পোশাকখাতের শতাধিক শীর্ষ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এই এক্সপোতে।

সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ১২ জুন তিন দিনব্যাপী এ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু হয়ে শেষ হয় গতকাল শুক্রবার। পোশাকখাতের ইন্ডাস্ট্রি লিডার, সাপ্লায়ার ও বায়ারদের এক ছাদের নিচে নিয়ে এসে তাদের মধ্যে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাতে এই আয়োজন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

প্রদর্শনীতে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন এইচটিএফ লিমিটেড, গার্মেন্টস ইউনিট যমুনা ডেনিমস এবং যমুনা ডেনিমস উইভিং লিমিটেডের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।এ প্রসঙ্গে যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, এর আগে প্যারিস, আমস্টারডাম ও নিউইয়র্কে এক্সপো-তে আমরা আমাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেছি।

রোজালিন ইসলাম আরও জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি করা পণ্যের প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক পণ্য। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান করছে।

প্রিন্ট করুন