Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৪, ২০২৪ , ১১:৫৬ পূর্বাহ্ণ

গৌরনদীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন মাত্রা “এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশালের গৌরনদীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৩ জুন থেকে ১৫ জুন) বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরনদী’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার শুভ উদ্বোধন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ সেকান্দার শেখ, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাহ মোঃ আরিফুল ইসলাম,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হোসাইন, উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপংকর বাড়ৈ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন