Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৮, ২০২৪ , ৪:৪৭ অপরাহ্ণ

রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৮ জুন) তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন