Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৮, ২০২৪ , ৩:৩৪ অপরাহ্ণ

তিতাসে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:- সারাদেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক সেবা, তারই ধারাবাহিকতায় কুমিল্লার তিতাস উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক সেবা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৮ জুন সকাল দশটায় উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিক-উর রহমান এর সভাপতিত্বে ফিতা কেটে উদ্বোধন করেন। উপজেলা ভূমি অফিসের নাজির মো. মিজানুর রহমানের সঞ্চানলায় বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার, উপজেলা কৃষি অফিসার প্রমূখ।

এসময়ে বক্তারা বলেন,শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা এবং আগামী ১৪ জুন পর্যন্ত তিতাস উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস গুলোতে এই কর্মসূচি চলবে।

প্রিন্ট করুন