Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৮, ২০২৪ , ১০:৫৫ পূর্বাহ্ণ

মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

শনিবার (৮জুন) ভোর থেকে এলেঙ্গা থেকে শল্লা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া জানান, বৃষ্টির কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আমসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। পুলিশ সড়কে কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন