নিজস্ব প্রতিবেদক : বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ -দফা দিবস উপলক্ষে আজ ৭ জুন সকাল সাড়ে ৭ টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন করে।
এসময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।