Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৪ , ৪:১৯ অপরাহ্ণ

মানিকছড়িতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি একটি এলজিসহ মো. লোকমান হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গচ্ছাবিল এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়। সে গচ্ছাবিল এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত থাকার তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গচ্ছাবিল এলাকার মদন গোপাল সেবাশ্রম সংলগ্ন থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করে র‌্যাব-৭। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী র‌্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে আটককৃতকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. ইকবাল উদ্দিন জানান, ‘অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে র‌্যাবের হাতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে’।

প্রিন্ট করুন