বিদেশে থাকলেও বেনজীরের বিচার চলবে: ওবায়দুল | Daily AjKaler Kontho

বিদেশে থাকলেও বেনজীরের বিচার চলবে: ওবায়দুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন
বিদেশে থাকলেও বেনজীরের বিচার চলবে: ওবায়দুল

আজকালের কন্ঠ ডেস্ক : সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে। আর তিনি অপরাধ করলে এ বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না সরকার। রবিবার (২ জুন) ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাধারণ সম্পাদক জানান, বিচারে অপরাধী প্রমাণিত হলে বেনজিরকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

বেনজীরের দুর্নীতির খবর আগে কেনো গণমাধ্যমে প্রকাশ পায়নি- এ প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও দাবি করেন, বিএনপি আমলেই প্রথম দুর্নীতি ও অর্থপাচার প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিএনপিকে অকর্মা দল আখ্যা দিয়ে তাদের ব্যর্থতার পেছনে মানি লন্ডারিংয়ে জড়িত নেতৃত্বকে দায়ী করেন ওবায়দুল কাদের।