আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮), একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)।
এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন, সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), মেড্ডা এলাকার সিএনজি চালক এমরান (২৮), মনির (৩০)। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক এএসআই মৃনাল কান্তি।
তিনি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় পেছন দিক থেকে আরও একটি অটোরকিশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে দুজন নিহত হন।নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।