আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার (৩১ মে) সকালে বিমানবন্দরের রানওয়েতে শেয়ালের ছুটোছুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নামতে না পেরে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে নিরাপত্তা কর্মিরা শেয়াল তাড়ানোর পর ২৫ মিনিট বিলম্বে অবতরণ করে বিমানটি।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিমানটির ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বিমানবন্দরে নিরাপত্তা দেওয়াল থাকার পরেও দেওয়াল ভেদ করে কীভাবে শেয়াল রানওয়েতে এলো, তা’ নিয়ে সবার মনে প্রশ্ন উঠেছে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, বিষয়টি বড় ধরনের কিছু না।