Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৯, ২০২৪ , ৬:৪৯ অপরাহ্ণ

বাগেরহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর কমিটি অনুমোদিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট পৌর কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। ২৯ মে বুধবার পরিষদের জেলা কমিটির আহবায়ক এ্যাড. সমরেন্দ্র নাথ দত্ত ও সদস্য সচিব প্রদীপ বসু সন্তু কর্তৃক স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট বাগেরহাট পৌর আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

পারিজাত কুমার পালকে আহবায়ক এবং কল্লোল সরকারকে সদস্য সচিব করে উক্ত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

প্রিন্ট করুন