Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ

গৌরনদীতে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বরিশাল জেলার গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণদের সাথে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তাদের মতবিনিময় সভা গৌরনদী উপজেলা শহীদ সুকান্তবাবু মিলনায়তনে রবিবার সকালে বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশালে বিভাগীয় কমিশনার শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশালের র্্যাব সিইও,আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন,, বরিশাল বিভাগীয় নির্বাচন ও জেলা নিবার্চন অফিসার,, গৌরনদী ও আগৈলঝাড়া প্রার্থীগণ ও পিজাই ডিং কর্মকতাগণ।অনুষ্ঠানের সঞ্চলনা করেন গৌরনদী উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

প্রিন্ট করুন