Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ

রেমালের প্রভাবে সুন্দরবন প্লাবিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধি : ঘূর্ণীঝড় রেমালের প্রভাবে রোববার (২৬মে) দুপুরের জোয়ারে করমজল পর্যটন কেন্দ্র তিন -চার ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে এ বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির, হরিণ, কচ্ছপ ও বানরসহ অন্যান্য প্রাণীর তেমন কোন ক্ষতির আশংকা নেই বলে জানিয়েছেন বনবিভাগ।

এদিকে সুন্দরবনের কটকা ও কচিকালী এলাকা বঙ্গোপসাগর সংলগ্ন হওয়ায় সেখানেও ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়েছে। পানি বেড়ে প্লাবিত হয়েছে সাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরও। অপরদিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন উপকূলের বাড়িঘর, রাস্তাঘাট ও চিংড়ি ঘের।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ঘূর্ণীঝড় রেমালের প্রভাবে করমজলে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। । তবে এ জলোচ্ছ¡াসে বনের এ কেন্দ্রের কোথাও কোনো ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বনের অভ্যন্তরে পানি আরও বেশি হলেও তাতে তেমন কোনো ক্ষতি হবেনা বন্যপ্রাণীর। কারণ ঝড় জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য বনের ভেতরে বিভিন্ন জায়গায় উঁচু টিলা তৈরি করে রাখা হয়েছে। পানি বাড়ায় বন্যপ্রাণী সেসব টিলায় আশ্রয় নিয়ে থাকে।

প্রিন্ট করুন