Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৪ , ৫:০৬ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় “রিমেল” মোকাবেলায় ফেনী জেলায় সকল প্রস্তুতি গহন জেলা প্রশাসক ফেনী

লেখকঃ আজকালের কণ্ঠ

ফেনী প্রতিনিধিঃ- ফেনী জেলার সোনাগাজী উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে উপকূলীয় ইউনিয়ন ৪টি (চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী, আমিরাবাদ)। উপজেলায় ব্যবহার উপযোগী মোট আশ্রয়কেন্দ্র আছে ৪৩টি (৪টি উপকূলীয় ইউনিয়নে ৩৩টি)। সবগুলো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই ছাড়াও সোনাগাজী উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সোনাগাজী উপজেলার কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে – ০১৭৬৬৫৯৮২৫৯।

স্বাস্থ্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সিপিপি’র ২০০০ মাঠকর্মী প্রস্তুত আছে। এছাড়া রেডক্রিসেন্ট, স্কাউটসহ সকল স্বেচ্ছাসেবী সংস্থাকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। উপকূলীয় ইউনিয়নের সকল জনপ্রতিনিধি স্ব স্ব এলাকায় প্রস্তুত রয়েছেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলায় করাতকল সমিতিকেও জরুরি প্রয়োজনে সহযোগিতার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে প্রায় ৫০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রেখেছেন।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সতর্ক আছেন।পর্যাপ্ত পরিমান শুকনা খাবার দোকানে মজুদ রাখা হয়েছে। প্রয়োজন হলে তাৎক্ষণিক ভাবে বিতরণ করা যাবে। উপকূলীয় এলাকার জনসাধারণকে সতর্ক করে রাত থেকেই মাইকিং চলমান আছে। সকল সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ফেনী জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় “রিমেল” মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই ছাড়াও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য আজ ২৬ মে দুপুর ১২:৩০টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি পর্যালোচনা সভা করা হবে।

প্রিন্ট করুন