Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ

কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নি-হত ও২৫জন আ-হত

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিঞ্চপুর গ্রামে।

নিহত আব্দুল কাইয়ুম (৬৫) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু ও পুলিশ জানায়, বিঞ্চপুর গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে আব্দুল লতিফ গ্রুপের সাথে মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু’র গ্রুপের ছেলেরা। এক পর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে।

এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু’র গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে আবুল কাইয়ুম মারা যান।

এ ব্যাপারে কেন্দুুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

প্রিন্ট করুন