Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৪ , ১:৩৭ অপরাহ্ণ

মোংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধি : মোংলার নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক অনেক যাত্রী সাতরে কূলে উঠতে সক্ষম হয়। তারা সবাই মোংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।

তবে নদীর পাড়ে ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে গেলেও অনেকের নিঁখোজের আশংকা করা হচ্ছে। তাদের উদ্ধারে স্থানীয় ডুবরীদল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

রবিবার (২৬) সকাল পৌনে ৯টার দিকে মোংলা ইপিজেড ছুটি শেষে মোংলা বাস ষ্টান্ড ঘাট থেকে মোংলার মামার ঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে কত জন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় ডুবরীদল, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজ খবর রাখছি, কোনও যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে।

প্রিন্ট করুন