নিজস্ব প্রতিনিধি : সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২৫ মে ২০২৪ তারিখ সকাল সাড়ে ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে কবি’র সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক ছাইফুর রহমান ছিন্টু, প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, উপ- দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ।