Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২১, ২০২৪ , ৪:০১ অপরাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চলছে পটুয়াখালী জেলার ৩টি উপজেলা পরিষদ নির্বাচন

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পটুয়াখালী জেলার ৩টি উপজেলায় চলছে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন।
সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়েছে বিরতহীন ভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ তিন উপজেলায় ৩৪টি ইউনিয়নের ২শ’ ৪৭ টি কেন্দ্রে ৬লাখ ৫৫ হাজার ৫শ ২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।বাউফল উপজোয় ভোটার রয়েছে ২ লাখ ৯৭ হাজার ৬শ’ ০৭ জন, দশমিনা উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৪৪ জন এবং গলাচিপা উপজেলায় ২লাখ ৪১ হাজার ৮শ’ ৭০ জন। তিনটি উপজেলার ৩৪টি ইউনিয়নের ২শ’ ৪৭ টি কেন্দ্রে ৬লাখ ৫৫ হাজার ৫শত ২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে একজন এএসআই চার জন পুলিশ সদস্য ও ১৬ জন আনসার সদস্য রয়েছে । এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে র‌্যাবের দুইটি ও বিজিবি তিন প্লাটুন ও কোস্টগার্ড ১৭ জন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছারাও পুলিশের নেতৃত্বে ১৬টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রিন্ট করুন