করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই | Daily AjKaler Kontho

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২০, ২:৫৬ পূর্বাহ্ন
করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।

করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান তিনি। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।