Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৭, ২০২০ , ১২:০৩ পূর্বাহ্ণ

‘ঈদে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না পোশাককর্মীরাও’

লেখকঃ আজকালের কণ্ঠ

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল-আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের এমনটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, করোনাভাইরাস মহামারির কারণে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পোশাক শ্রমিকদেরও কোরবানির ঈদের ছুটি তিন দিন থাকছে। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে এ তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়েছে। জুলাই মাসের বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

প্রিন্ট করুন