Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৭, ২০২৪ , ৪:২৩ অপরাহ্ণ

কাকের সঙ্গে কানে উষ্ণতা ছড়ালেন ভাবনা

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ইচ্ছে থাকলে একদিন সফলতা আসবেই। সেই কথার প্রমাণ দিলেন অভিনেত্রী ভাবনা। তিনি ছোট বেলা থেকে কান চলচ্চিত্র উৎসবের কথা শুনছেন। বড় হবার সঙ্গে সঙ্গে দেখছেন। শোনা ও দেখা থেকে তার মনে ইচ্ছে জাগে কানে যাবার। সেই ইচ্ছে এবার পূরণ হলো হলো। কানে গেলেন ছড়ালেন উষ্ণতা। তাতে মুগ্ধ তার ভক্তরা। সামাজিক মাধ্যমে প্রসংসায় ভাসছেন এই অভিনেত্রী।

জানা যায়, বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে।

এই উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। এই উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত।

সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? আমি আসছি : উসমান
ভাবনা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে। তার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ। কারুকাজ করা নীল রঙের শাড়িতে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। গত বুধবার (১৫ মে) এদিন বিকেলে কাকের আদলে নকশা করা পোশাক পরে হাজির হয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জুড়ে দিয়েছেন তিনটি ছবি।
ক্যাপশনে লিখেছেন, কাকদের সঙ্গে করে আমি কান উৎসবে নিয়ে এসেছি।’ সেই পোস্টের নিচে অনেকেই প্রশংসা করেছেন তার পোশাকের। অনেকেই শেয়ার করেছেন ভাবনার সেই ছবি।

ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। বিশ্ব তারকাদের সেখানে যাওয়ার খবর শুনে মনের মধ্যে স্বপ্ন আঁকতেন, তিনিও একদিন যাবেন কান চলচ্চিত্র উৎসবে। তার অভিনীত সিনেমাও প্রদর্শিত হবে। সিনেমা প্রদর্শনের স্বপ্ন আপাতত পূরণ না হলেও এবার নিজ উদ্যোগে উৎসবটি সশরীর দেখে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রসঙ্গত, এ বছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড। এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে পাঁচজন নারী। জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ।

 

প্রিন্ট করুন