Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৫, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ

চুরি মামলার ০১ জন আসামী গ্রেফতার সোনাগাজীতে

লেখকঃ আজকালের কণ্ঠ

ফেনী প্রতিনিধি: ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান,পিপিএম এর দিক নির্দেশনায়, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ মকবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদমাধ্যম এর ভিত্তিতে ১৪ই মে মঙ্গলবার সন্ধ্যা ০৬.২০ ঘটিকার সময়, ফেনী সোনাগাজীর দক্ষিণ চর সাহাভিকারী এলাকা হইতে চুরির মামলার ০১ জন আসামী আব্দুল আলীম প্রকাশ রনি(১৯) কে গ্রেফতার করেন সোনাগাজী মডেল থানা পুলিশ।

গ্রেফতার হওয়া আসামি হলেন, নোয়াখালী, কোম্পানিগঞ্জ, চর হাজারীর, ৭ নং ওয়ার্ড, আব্দুর রহিম এর নতুন বাড়ীর, মৃত আব্দুর রহিম এর ছেলে, আব্দুল আলীম রনি। গ্রেফতার হওয়া আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রিন্ট করুন