নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম খান।
আটককৃত ব্যক্তিরা হল – লেপসিয়া লঞ্চঘাট এলাকার মৃত ধনু ভূইয়ার ছেলে জনাব আলী (৪৫) ও ফতোয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে সুপন (২০)
পুলিশ সূত্রে জানা যায়, ১৪মে ( মঙ্গলবার) দুই মাদক ব্যবসায়ীকে বেলা একটায় লেপসিয়া বাজারের পরিত্যক্ত বিএডিসির বিল্ডিং এ গাজা বিক্রির সময় লেপসিয়া ফাঁড়ির উপ- পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় আধা কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম খান দৈনিক আজ কালের কন্ঠ জানান,আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
উল্লেখ্য মাদক ব্যবসায়ী জনাব আলী নামে মাদকের আর সাতটি মামলা চলমান রয়েছে।