Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৩, ২০২৪ , ১০:৫৮ পূর্বাহ্ণ

নড়াইলে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃ-ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরু মারা গেছে বলেও জানা যায়।

রোববার (১২ মে) বিকেল ৪টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সেলিম হোসেন।

নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। সে উপজেলার ছত্রহাজারী মাধ্যমিক বিদ্যালয়ের (ভোকেশনাল) নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা মুন্সীপাড়া গ্রামের মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরু ও মারা গেছে বলেও জানা গেছে।

প্রিন্ট করুন