Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১২, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ

ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহানের ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তির্ন

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের ছেলে সৈয়দ তামিম এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তির্ন হয়েছে।

রবিবার (১২মে) সারাদেশে একযোগে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সন্তান সৈয়দ তামিমের জন্য ইউপি পিতা চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং ভবিষ্যতে যেন পড়াশোনায় আরও ভাল রেজাল্ট করে জীবনে সফলতা আনতে পারে।

সৈয়দ তামিম খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। ওই স্কুলে ১৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং শতভাগ পাশ করেছে। এর মধ্যে ১৪৩ জন জিপিএ ৫ পেয়েছে।

প্রিন্ট করুন