আজকালের কন্ঠ ডেস্ক : এবারের এসএসসি ও সমমানে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৬৩ জন। পাসের হার ৮৩.০৪ শতাংশ। রবিবার সকালে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার।
গণভবনে ২০২৪ সালের ১১ টি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এসময়, ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকার প্রধান।
অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পাশাপাশি বিশ্ব পরিমন্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ওপর ওপর জোর দিতে চায় সরকার।
সচিবালয়ে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জানান, ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে। সরকার কর্মমুখী শিক্ষাকে উৎসাহিত করতে চায় বলেও জানান শিক্ষামন্ত্রী।
এরপর রাজশাহী ৮৯ দশমিক ২৬, বরিশালে ৮৯ দশমিক ১৩, ময়মনসিংহে ৮৫ দশমিক শূণ্য, ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ৯২, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩, দিনাজপুর ৭৮ দশমিক ৪৩ এবং সিলেটে ৭৩ দশমিক ৩৫। আর দাখিলে ৭৯ দশমিক ৬৬ ভাগ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৮ ভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ ফাইভ ১লাখ ৮২ হাজার ১২৯ জন। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭। মেয়েদের ৮৪ দশমিক ৪৭।
এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসিতে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৬৩ জন। পাসের হারে সবচে এগিয়ে যশোর বোর্ডে ৯২ দশমিক ৩৩।