Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৮, ২০২৪ , ৭:০০ অপরাহ্ণ

পুলিশের সহযোগিতায় নিরপরাধী মানুষের উপর অত্যাচার মিথ্যা মামলার রায়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পশ্চিম কায়েতপাড়া মাদব মন্দির পুকুর ঘাটের সামনে হইতে ২০.০১.২০২১ তারিখে এক অজ্ঞাত ব্যক্তির লা-শ সকালে পাওয়া যায়। এতে এলাকায় চঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়, এলাকার লোকজন ধামরাই থানায় অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, পুলিশ সঠিক ভাবে তদন্ত না করে আওয়ামী লীগের নেতা কর্মীদের কার সাজিতে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য থাকে যে, সেই মামলার আসামি গন হলেন ১.মিতু রানী মন্ডল ২.সুভাষ কুমার রায় ৩.অভিনাশ অধিকারী ৪.জীবন মন্ডল ৫.পলাশ মন্ডল।

একতরফা উক্ত কেসের রায় ঘোষণা হয়েছে ১৫.০৪.২০২৪তারিখে জেলা ও দায়রা জজ আদালত ৩০২/৩৪ ধারা অনুযায়ী রায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকার জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড উল্লেখ্য থাকে যে,, আসামিরা সবাই এখন পলাতক রয়েছে। এই রায় ঘোষণার পর মিতু মণ্ডলের বাড়িতে ১৭/৪/২৪ ইং তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ রেট ভয় ভীতি প্রদর্শন করেন।

প্রিন্ট করুন