Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৮, ২০২৪ , ৩:১৫ অপরাহ্ণ

স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মর-দেহ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মো. হায়দার আলী (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (৮ মে) সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম শহরতলীর সামনে থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি।পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।নিহত হায়দার আলী পাবনার ভাঙ্গুড়া উপজেলার আড়পাড়া গ্রামে কলিম উদ্দিনের ছেলে।

আজকালের কন্ঠ/পৃথা

প্রিন্ট করুন