বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম।
আজ (৭ মে) মঙ্গলবার সকাল ১০ টায় বাউফল উপজেলা পরিষদ সভা কক্ষে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন, বাউফল উপজেলা নির্বাচন অফিসার শাহিন শাহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীপন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে -নির্বাচন পরিচালনার আহ্বান জানান।নির্বাচনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কে নির্বাচন কমিশনের সকল নিয়মকানুন মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেন।
আজকালের কন্ঠ/পৃথা